বারিষাব ইউনিয়ন কাপাসিয়া
বারিষাব ইউনিয়ন
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার একটি ইউনিয়ন
বারিষাব ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
অবস্থান
বাংলাদেশ এর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন। পুর্ব দিকে এ.এ.এইচ তৌফিক পাবলিক সার্ভিসের রাস্তার শেষ সিমান্ত পর্যন্ত। পাশের নদী নদীর অপর প্রান্তে মনোহরদী উপজেলা পশ্চিম প্রান্তে বারিষাব । উত্তর দিকে টোক ইউনিয়ন। পশ্চিমে আমরাইদ - আমরাই বাজার। দক্ষিণ দিকে চালার বাজার - ঘাগটিয়া চালা আব্দুল করিম সাহেব রাস্তার শেষ সিমান্ত পর্যন্ত বারিষাব ইউনিয়ন ।
প্রশাসনিক অঞ্চল
এই ইউনিয়ন ২৬ টি গ্রাম নিয়ে গঠিত যা ১৭ টি মৌজার আওতাভুক্ত:
কাঠামো
বারিষাব ইউনিয়ন পরিষদে ইউনিয়নের সকল ভোটারদের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান। প্রধান ব্যাক্তি।এবারে নির্বাচিত হয়েন জনাব এস.এম.আতাউজ্জামান বাবলু। ১জন দফাদার হেলাল। গ্রাম পুলিশ আছেন 9 জন।
পাশাপাশি মেম্বার আছেন প্রতি ওয়ার্ড থেকে ১জন করে মোট ৯ জন। প্রতি ৩টি ওয়ার্ড থেকে ১জন করে মহিলা মেম্বার আছেন।
জনসংখ্যা
ভাষা ও সংস্কৃতি
বারিষাব অঞ্চলের ভাষার আঞ্চলিক কিছুটা ভিন্নতর।
খেয়েছেন=খাইছুইন
বুঝেছেন=বুজচুইন
বলেছিলাম=কইসলাম
বারান্দা=ওসরা
মাচা=ওগাইর
সময়ের সাথে সাথে ভাষায় একটা পরিবর্তন এসেছে।
খাল ও নদী
গিয়াসপুর বাজারের দক্ষিন পাশে বয়ে গেছে দিঘী ইউনিয়নের পুর্ব সীমানা ঘেষে বয়ে গেছে ব্রহ্মপূত্রনদী। ইউনিয়নের মধ্যে ৬ নং ওয়ার্ডের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে বানার নদী। মাছ রাঙ্গা বিল, নরাইট বিল,আন্ধার গুনি আরও নানা নামের খাল বিল রয়েছে।
যোগাযোগব্যবস্থা
যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাস আছে। কাপাসিয়া বাসস্টেন্ড থেকে বাসে উঠে সোজা আমরাইদ বাজার নেমে পূর্বের রাস্তা এ.এ.এইচ তৌফিক পাবলিক সার্ভিসের দিকে অটো রিক্সা অথবা সি এন জি, এমনকি শেলো ইঞ্জিন চালিত যান চলে। গ্রামের সাধারণ মানুষ শেলো চালিত এই বিশেষ যানটিকে স্থানীয় লোকজন নসিমন বা টমটম বলে থাকতেন।
অটো রিকশা, বেটারি চালিত রিকশা, সি এন জি, এবং ইজি বাইক চলে অাসায় ২০১৯ সাল থেকে টমটম এর চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখানে দুই দল যান বাহন রয়েছে এক দল এ.এ.এইচ তৌফিক পাবলিক সার্ভিস রাস্তা ধরে গিয়াসপুর বাজারে পাশ দিয়ে সোজা বারিষাব বাজার চলে যাবে। তাই গিয়াসপুর বাজার চৌরাস্তায় নেমে একটু উত্তর দিকে এগিয়ে যেতে হবে। আর অন্য দল একই রাস্তা দিয়ে গিয়াসপুর চৌরাস্তায় এসে উত্তরের মোর নিয়ে বাজারের বিতর দিয়ে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা দিয়ে চালার বাজার যাবে। তাই সি এনজি বা মোটরসাইকেল করে সোজা গিয়াসপুর বাজার চৌরাস্তা। চৌরাস্তার উত্তর দিকের রাস্তা ধরে একটু সামনে আসলেই পশ্চিম পাশে গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয় এর সামনে ইউনিয়ন অফিস। মালামাল পরিবহনের জন্য ভ্যান, পিকাপ, লরি, ট্রলি ইত্যাদি চলাচল করে।
শিক্ষা প্রতিষ্ঠান
- অন্যান্য (১)
- কলেজ (০)
- কারিগরী কলেজ (১)
- প্রাথমিক বিদ্যালয় (১১)
- বিশ্ববিদ্যালয় (০)
- ভোকেশনাল (০)
- মাদ্রাসা (৯)
- মাধ্যমিক বিদ্যালয় (৭)
- মেডিকেল কলেজ (০)
মাধ্যমিক বিদ্যালয়
- লোহাদী উচ্চ বিদ্যালয়
- শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয়
- কির্তুনীয়া ইছব আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়
- নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়
- সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- চরদুর্লভ খান আঃ হাই সরকার উচ্চ বিদ্যালয়
সংগঠন
১. ধ্রুব ফাউন্ডেশন।
২. আ.আ.হা তৌফিক জনসেবা।
দর্শনীয় স্থান
- পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র
- ফাহিমনানার টেক (করোর টেক)
- বর্জ্জাপুর রহমতুল্লাহ মার্কেট
- রিয়াদ জামে মসজিদ (তৌফিক)
- আল-আরাফাত বাড়ী
- বারিষাব আফছার উদ্দিন এর বাড়ী
ঈদগাহ
চরদুর্লভ খাঁ কেরামতিয়া ঈদগাহ এক বিশাল ঈদগাহ মাঠ । যেখানে প্রতি ঈদের দিনে বিভিন্ন গ্রামের
মানুষ এসে একত্রে ঈদের নামাজ আদায় করেন।
১। চরদুর্লভ খাঁ কেরামতিয়া ঈদগাহ মাঠ।
২। গিয়াসপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ।
৩। দামুয়ারচালা ঈদগাহ মাঠ।
৪। বর্জাপুর ইসলাম তাজ ঈদগাহ মাঠ।
৫। চরদুর্লভ খান আ: হাই সরকার উচ্চ বিদ্যা: ঈদগাহ মাঠ।
৬। সরকারটেক বেসরকারী রেজিষ্ট্রেশন প্রাথ: বিদ্যা্: ঈদগাহ মাঠ।
অর্থনীতি
ব্যবসা বানিজ্য
কাপাসিয়া উপজেলায় প্রচুর দেশী ফল উ্ৎপাদিত হয় । প্রতিদিন প্রত্যেক স্থানীয় বাজারে প্রচুর ফলের আমদানী হয় । পোল্ট্রি খামার ও মৎস্য খামার করে অনেক লোক সাবলম্বি হয়েছে ।
উলেখ্য : জাকির হোসেন, ফাইজউদ্দিন
হাটবাজারের তালিকা
- গিয়াসপুর বাজার
- বারিষাব বেলতলী বাজার
- পল্লী বাজার
- নুরার বাজার
- সিংগুয়া বাজার
- চৌকারচালা বাজার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন